কবি ফিরোজ সরকার
[ফিরোজ সরকার; একজন প্রতিভাবান চিত্র শিল্পী। তার জন্ম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায়। তার অনেক খ্যাতিমান চিত্র কর্মের মধ্যে রাজনীতির কবি শেখ মুজিবুর রহমান এর ফম্ পেস্টিং চিত্রকর্মটি সর্বাধিক সুনাম অর্জন করেছে। আরো আছে গাড়িয়াল, নজরুল, রবীন্দ্র প্রথিকৃতি চিত্রকর্ম। ফিরোজ সরকার পাশাপাশি কবিতাও রেখে থাকেন।]


ফিরে আয়
            ফিরোজ সরকার


ফিরে পাইনি আজও তোমায়?
ভুলতেও পারিনি স্মৃতি চিহ্ন!
ভুলতেও চাইনি কখনো।
দেখতে দেখতে আঠারো বসন্ত পেরুলো,
আমি আজও তোকে ফিরে পেতে চাই!
পেতে চাই সেই শাসন বারন সবটুকুতেই,
ফিরে আয়-
শূন্য হৃদয় খুজে ফিরে বার বার
বুঝেনা কিছুতে বুঝতেও চায়না,
ফিরে আয়-
অভিযোগ করবো না?
যতদিন পর আসবি ফিরে
প্রশ্ন করবো না কোথায় ছিলে? পাষাণহৃদয়ী।
একবার তুই ভেবে দেখিস-
ছিলাম কতটা আপন,
এখনও আছে তোর লাগিয়ে মোর
নিশপাপ হৃদয়-দেহ মন,
ফিরে আয় তুই-
তুই যে কেবলি একজনই মোর আপনার আপন।