রংপুর বিভাগ মহিলা ফুটবল একাদশ
গতকাল ২০ মার্চ, ২০১৮; রোজ মঙ্গলবার বিকাল সাড়ে তিন ঘটিকায় ঢাকা জাতীয় ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মহিলা ফুলবল কাপ এর সেমিফাইনাল নির্ধারণী ম্যাচ। উক্ত ম্যাচে অংশগ্রহণ করে রংপুর বিভাগ বনাম রাজশাহী বিভাগ। উক্ত ফুটবল ম্যাচে রংপুর বিভাগের সীমান্তবর্তী কুড়িগ্রাম জেলাস্থ ভূরুঙ্গামারী উপজেলার বাঁশজানি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩ - ১ গোলে পরাজিত করে রাজশাহী বিভাগ ফুটবল টীমকে। এরই মধ্যদিয়ে রংপুর বিভাগ নিশ্চিত করে সেমিফাইনাল। এ সময় উপস্থিত ছিলেন সাবেক জাতীয় মহিলা ফুটবলার রেহেনা বেগম সহ সায়েদুল আবেদীন ডলার, মুক্তিযোদ্ধা শামসুল হক, স্বপন সাখওয়াত, নমি নোমান, মামুনুর রশিদ, নয়ন প্রমূখ।