বুধবার|১৫/০৬/২০১৬
কুড়িগ্রাম|বাংলাদেশ
ক্ষনে ক্ষনে গতি বৃদ্ধি এবং মন্থর হচ্ছে...
কিন্তু থামছে না বৃষ্টি। যেন আজ বেদনায় সিক্ত ঐ নীল আকাশ। প্রকৃতির সেই নীল সিক্ত ধারায় বেদনায় ছেপে গেল কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগ। ব্যবহারিক ক্লাশ করার জন্য কলেজে যাবার পরপরই জানতে পেলাম সেই অক্লান্ত পরিশ্রমী মহৎ মানুষটির বিদায়ের কথা, যেন আসমান সম শুল বিধলো আমার মনে।আজ আরো বেশি বুঝতে পারলাম আপনজন হীন নিজের শূন্যতার নীল কষ্টের বেদনা।আজ কেন আকাশ কাঁদছে, আজ কেন ম্লান ঐ সূর্যের আলোকিত মুখ। স্যার আর ছাত্রের মাঝে কেমন সম্পর্ক গড়ে উঠলে একে অন্যের আপনজন হয় তা আপনারা জানেন। আজ যখন স্যারকে বলা হলো স্যার এখান থেকে যাবার পর কি আমাদের মনে রাখবেন...
স্যার বলল..."ক্যানো রাখবোনা, আমিতো তোমাদেরই লোক"।
সত্যি স্যার আপনার তুলনা হয়না আপনি আমাদেরই লোক। আমাদের মাঝে আপনার অস্তিত্ব আপনার মাঝে আমরা।এত্ত... এত্ত... বেশি আপন করেনিয়েছেন আমাদের তা কখনই ভুলার মত নয়।আমাদের ভালবাসা চিরদিন কৃত্রিমতা বর্জিত চিরস্থায়ী এবং উষ্ম।আজ মনে নাড়া দিচ্ছে বারংবার আপনার আদর গুলো, আপনার আদেশ উপদেশ গুলো।আপনি আমাদের পদার্থবিজ্ঞান বিভাগের এক উজ্জ্বল নক্ষত্র...
বয়স যাকে হার মানাতে পারেনি, পারেনি কোন অপশক্তি। যিনি ন্যায়ের পথে ছিলেন কমল অন্যায়ের প্রতি দুর্বার প্রতিবাদী। যার প্রতিটি কথা, চলাচল, মন কারানো অদ্বিতীয় হাসির মাঝে কত ভালো লাগা আর ভালবাসা জড়িয়ে তা আজ অনেক বেশি উপলব্ধি করছি। যতবেশি আজ স্যারের ঐ পবিত্র মুখের দিকে তাকাচ্ছি ততবারই হৃদয় ডুকরে ডুকরে ফুপে উঠছে। দুচোখের কোণে শীতল জল জমা হচ্ছে। আজ কেন এত শূণ্যতা গ্রাস করছে, কেন বারবার বেদনার নীল দংশনে হৃদয় ডুকরে উঠছে। স্যার আমরা আপনার কাছ থেকে যা পেয়েছি তা যে অমূল্য রতন। চলে যাচ্ছেন আমাদের দৃষ্টির বাইরে তথাপিও মনের বাইরে নয়। আপনার কাছে ঋৃনী এই হৃদয়ে রয়েছে আপনার তরে আসমান সম ভালবাসা, শ্রদ্ধা আর অকৃত্রিম প্রেম। যাহোক আমরা আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনার উত্তরত্তর উন্নতি কামনা করি। আপনি কুড়িগ্রাম কলেজ থেকে রংপুর কারমাইকেল কলেজে জাচ্ছেন, আমরা চাই শুভ হোক আপনার যাত্রা। ছড়িয়ে দিন আপনার অমূল্য জ্ঞান সকলের মাঝে। হয়ে উঠুন সকলের প্রিয়।তবে আজ একটা আবদার করবো আপনার সমীপে, তা এই যে...
আমরা যেখানে থাকি ছুটে যাব আপনার কাছে ছোট বড় তা যেমনই কারণ হোক। আর তখন চাইবো আপনার সেই আদর জড়ানো মুখের হাসি যা আত্নার কষ্টকে নিমিশেই ধ্বংস করে দেয়। অতঃপর এক অজানা আনন্দে উৎফুল্য করে তুলে।
..
আপনার হাসি থাক অম্লান...আপনার কর্ম জীবন হোক অন্যদের জন্য আর্দশ্যের, আপনার গমনাগমন হোক সকলের অনুকরনের উত্তম পন্থা।...
..
পরিশেষে
আমাদের জন্য চাইবো আপনার দোয়া, ভালবাসা, উপদেশ এবং আদেশ...
..
আমাদের স্বপ্ন...
আমরাও জেন আপনার মত মানুষ হতে পারি...

0 Comments
Post a Comment