জ ২৬ শে মার্চ 'মহান স্বাধীনতা ও  জাতীয় দিবস' উপলক্ষে টোলারবাগ সমাজকল্যাণ সংগঠন, মিরপুর-১ কর্তৃক টোলারবাগ আবাসিক এলাকায় বসবাসকারী সকল মুক্তিযোদ্ধাদের সন্মান প্রদর্শনের উদ্দেশ্যে সকাল ৭ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, মুক্তিযোদ্ধা শামসুল হক সহ আরো অনেক দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা।


উপস্থিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদর্শন পূর্বক আলোচনা সভায় টোলারবাগ-১ নং সড়কের নাম পরিবর্তন করে 'ডক্টর মাসুদ ঈসা সড়ক' নামকরণ করা হয়। সর্বশেষ স্বধীনতা যুদ্ধে শহীদ সকল বীর যোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করা হয়।