রক্তাক্ত গণতন্ত্রের বাংলাদেশ
আনু ইসলাম
আনু ইসলাম
তখন বিশ্ব
খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকে আসলে,
তুমি গৌরবে
গ্রীসের ছোট্ট নগরী এথেন্সে এলে।
ক্লিসথেনিস
তোমার একমাত্র জন্মদাতা পিতা,
ঘোষনা দিল
অদ্য পুত্র গণতন্ত্র স্বাধীন হেথা।
হে গণতন্ত্র
তুমি শৈশবেই মসনদে স্থান নিলে,
রোমান যিশু
প্রজাতন্ত্র ও তুমি আধুনিক হলে।
কত কবিতা
রচিলো কবি, জন্ম হলো সভ্যতার,
বিপ্লব এলো
জন-গণ-মনে, কাটিলো অন্ধকার।
যখন যুগে
আঠারো শতক; দুনিয়া অগ্নি-অগ্নি ঘোরে,
ভারত বর্ষে
রক্তাক্ত তুমি প্রথমা পলাশীর প্রান্তরে।
বন্দি শিবিরে
কাটালে কত যুগ যে নির্মম করাঘাতে,
তোমার জন্য
অভাগা উল্মাদ ঊনিশ শতকের প্রাতে।
দেশ বিভেদে
বিভেদের রেখা সাতচল্লিশে ধর্ম বেলা,
মায়ের ভাষা
বাংলা ভাষা বায়ান্নের রক্ত লাশের খেলা।
করুন স্মৃতি
স্বাধীনতার একাত্তর; বাংলা বাঙালির,
রক্তাক্ত কেন...
গণতন্ত্র তুমি? জঞ্জাল কোন পেতাত্মীর?
খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকে আসলে,
তুমি গৌরবে
গ্রীসের ছোট্ট নগরী এথেন্সে এলে।
ক্লিসথেনিস
তোমার একমাত্র জন্মদাতা পিতা,
ঘোষনা দিল
অদ্য পুত্র গণতন্ত্র স্বাধীন হেথা।
হে গণতন্ত্র
তুমি শৈশবেই মসনদে স্থান নিলে,
রোমান যিশু
প্রজাতন্ত্র ও তুমি আধুনিক হলে।
কত কবিতা
রচিলো কবি, জন্ম হলো সভ্যতার,
বিপ্লব এলো
জন-গণ-মনে, কাটিলো অন্ধকার।
যখন যুগে
আঠারো শতক; দুনিয়া অগ্নি-অগ্নি ঘোরে,
ভারত বর্ষে
রক্তাক্ত তুমি প্রথমা পলাশীর প্রান্তরে।
বন্দি শিবিরে
কাটালে কত যুগ যে নির্মম করাঘাতে,
তোমার জন্য
অভাগা উল্মাদ ঊনিশ শতকের প্রাতে।
দেশ বিভেদে
বিভেদের রেখা সাতচল্লিশে ধর্ম বেলা,
মায়ের ভাষা
বাংলা ভাষা বায়ান্নের রক্ত লাশের খেলা।
করুন স্মৃতি
স্বাধীনতার একাত্তর; বাংলা বাঙালির,
রক্তাক্ত কেন...
গণতন্ত্র তুমি? জঞ্জাল কোন পেতাত্মীর?
0 Comments
Post a Comment