![]() |
| বেলাল লাভলী বীনু |
বেলাল লাভলী বীনু
লেখকের fb id লিংক
মানব জিবনে তেলের প্রয়োজনীয়তা, এককথায় অপরিহার্য।সর্ষের তেল,নারকেল তেল,তিলের তেল,ভেন্নার তেল,সয়াবিন তেল,হালের রাইস ব্র্যান অয়েল,অলিভ অয়েল।আগুন জ্বালাতে আছে কেরোসিন তেল।আরও আছে ঔষধি গুণে গুণাণ্বীত কালোজিরার তেল।বদ্যিদের আঁচানক জোকের তেল,কদুঁর তেলসহ হরেক রকমের,হরেক কিছিমের তেল!তেলের রয়েছে বহূমুখী গুণ! তো,এই যেমন আপনার মাথাকে রাখে ঠান্ডা,আপনার যৌবনের প্রতীক কালো কুচকুচে চুলকে করে উর্বর,তেমনি ক্ষেত্রবিশেষে আপনি যখন তেলে তেলে তৈলাক্ত হয়ে গলদঘর্ম হয়ে উঠবেন,এই তেল'ই আবার আপনার মন মস্তিষ্ককে করে তুলবে কেরোসিন ডিজেল পেট্রোল কিম্বা অকটেন তেলে জ্বালানো পারমানবিক চুল্লী!!!
চাকরী নামক প্রতিষ্ঠানভিত্তিক কর্ম যারা করে থাকেন তারাই কেবল জানেন,উপরোল্লীখিত তেলগুলির বাইরেও বিশেষ এক ধরনের অদৃশ্য ও শক্তিগুণ সম্পন্ন তেল রয়েছে।যা দিয়ে তেলাতেলি করে থাকেন তৈল মর্দনে অভ্যস্ত কিছু কর্মময় বিশ্বকর্মা!!!
এ তেলের তলদেশ কোন মহাদেশে আবিষ্কৃত,তা আজও কোনও বৈজ্ঞানিক বা জ্যোঁতির্বিদ ঠাহর করে উঠতে পারেননি!!
ইহজনমে পারবেন কিনা তাতেও সংশয়ে নাসা!!!
তো,এই তেলের বিশেষ মাজেজা হল,ইহা সঠিক জায়গায়,সঠিক সময়ে,ঝোঁপ বুঝে কোপ মারার!! মতো করে উচ্চপদস্থ কোনও গন্ডার জাতিয়! ভূড়িসদৃশ্য প্রাণীকে আলতোভাবে সরু আঙ্গুলের ফাক গলে,একটুখানি চর্বিত মুখে!মর্দিত হাতে!তৈলাক্ত করে দিতে পারলেই,!
উক্ত গন্ডারের খুশিতে গদগদকণ্ঠে,আহ্লাদযুক্ত অট্টহাসিতে, বিনিয়োগকৃত তেলের সুদাসল মুহূর্তেই ফেরত,মানে বৈতনিক ঊর্ধগতি,উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাঁপিয়ে, বিনা জবাবে,উদার হস্তে সহজ পদায়ন লাভ!!!
আর যেইসব ব্যাক্তিত্ববোধ সম্পন্ন,নীতিজ্ঞ কাষ্ঠ মানব,অর্থাৎ এই যাদুকরী!?তেল ব্যাবহারে অসচেতন,অনিচ্ছুক,কর্মচঞ্চল কর্মী, তাদের জন্য এই তেল গোঁদের উপর বিষফোঁড়া!!!
তেলওয়ালা সহকর্মীর তৈলাক্ত বঁচনে তিলে তিলে ধুঁকেধুঁকে বেঁচে থাকা,আর টুপাইস না কামাতে পারায়,নেকলেসহীণ স্ত্রীর ঝাড়ি খেয়ে গাড়িতে ঝুলে রোঁজ ক্লান্ত বদন,শ্রান্ত দেহ নিয়ে বাড়ি ফিরে,ঝাঁপসা চোখে, আবদার মাখানো ভঙ্গিতে ঘরের কোণেঁ দাড়িয়ে থাকা সন্তানটিকে জড়িয়ে ধরা।।
সূতরাং; তেলের বহূমুখী ব্যাবহার শিখুন!
জিবন বাঁচাতে তেল,
জিবনে আগুন জ্বালাতে তেল!?
বেছে নিন আপনার তেল!!
আর দেরী করে বৌয়ের মৌখিক দোররা খাওয়া নয়!!
শিশি কিনুন,সঙ্গে তেল রাখুন,
জিবনে যখন যেখানে যতটুকু তেল
প্রয়োজন,তার থেকেও বেশী ঢালুন,
মালিশ করুন।
মনে রাখবেন,
তেল কেনা,তেল রাখা,তেল মালিশ করা আপনার গণতান্ত্রীক অধিকার!!!

0 Comments
Post a Comment