সংবিধান, ব্রহ্মপুত্র ও বিবিধ প্রসঙ্গ এর প্রচ্ছদ


উত্তর যখন অবহেলার চুড়ান্ত সীমায়, প্রতিবছর দারিদ্র্যের হার নিম্নমুখী, ঠিক সে সময় একজন মানুষ নিরন্তর ছুটে চলেছেন উত্তর'কে বুকে নিয়ে।

কখনও বিজ্ঞান চেতনা পরিষদ, কখনও ফুলবাড়ি কয়লাখনি আন্দোলন, কখনও ব্রহ্মপুত্রের ভাঙ্গন রোধের জন্য রাস্তায় নেমে পড়ছেন।
মহাসড়ক তৈরীর নামে বাঁধের পাড়ের ভূমিহীন জনগোষ্ঠীকে উচ্ছেদের প্রতিবাদে একাই নেমেছেন কোমড় বেঁধে। 

আবার কখনও রেলের দাবীতে গলা ফাটাচ্ছেন, ব্রহ্মপুত্রের অবৈধ বালু উত্তোলনে ক্ষমতাশীল চক্রের নাকের ডগায় বসে প্রতিবাদ করছেন। 

উত্তরবঙ্গ সহ পুরো দেশ যখন স্রোতে গা ভাসাচ্ছে, ঠিক সেই মুহুর্তে তিনি উল্টো স্রোতে প্রাণপনে লড়ে যাচ্ছেন "পরিবর্তনের" আশায়।  

এই যে এত লড়াই, এত সংগ্রামের পরেও এই মানুষটাই আবার লিখে চলেছেন।
আন্দোলন, রাজপথের সাথে পাল্লা দিয়ে সমানতালে পত্রিকা, পোর্টাল, নিজ ফেসবুক ওয়ালে সমানে ঝর তুলছেন।

উত্তরবঙ্গ নিয়ে সারাদিন ডুবে থাকা মানুষটি এবার ব্রহ্মপুত্র-সংবিধান নিয়ে লিখে ফেলেছেন আস্ত একটা বই! 

তার বই নিয়ে মতামত দেয়ার সময় এখনও আসে নি।
তবে প্রতিবারের মত এবারও খুব করে প্রত্যাশা করছি  Nahid Hasan আরেকটা ঝড় তুলবেন। 
আরেকবার দেখিয়ে দেবেন- "হে রাষ্ট্র এই যে দেখ এখানে এখানে অসঙ্গতি আছে, এগুলোর সংশোধন না হলে মুক্তিযুদ্ধের আকাঙ্খার বাংলাদেশ স্বপ্নই থেকে যাবে"

উত্তরবঙ্গ নিয়ে কাজ করা প্রতিটি এক্টিভিস্ট, সোনার বাংলার স্বপ্ন দেখা প্রতিটি মানুষের বইটি পড়া প্রয়োজন বলে মনে করি। 

"সংবিধান ব্রহ্মপুত্র ও বিবিধ প্রসঙ্গ" শিরোনামের বইটি সোহরাওয়ার্দী উদ্যানের ৬২৫ নম্বর স্টলে উৎস পাবলিশার্সে ও বহেরাতলায় লিটলম্যাগ বিন্দুর ঠিকানায়।