পোস্টটি লিখেছেনঃ
MIRZA NASIR UDDIN
মস্তিষ্কের প্রতিচ্ছবি বিশ্লেষণ করে বুদ্ধি নির্ণয়ের গবেষণা চলছে বাংলাদেশে। বিশ্লেষণে তিন ধরনের প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। রাজধানীর মিরপুর এলাকায় চলা ওই গবেষণায় জড়িত বিজ্ঞানীরা বলছেন, অপুষ্টির শিকার শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশ কম হয়। গবেষণার ফলাফল কাজে লাগিয়ে ঝুঁকিতে থাকা শিশু চিহ্নিত করা যাবে এবং তার বুদ্ধিবৃত্তিক বিকাশে উদ্যোগ নেওয়া সহজ হবে।
ফলাফল প্রকাশিত না হলেও আন্তর্জাতিক মহলে ইতিমধ্যে এই গবেষণা নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে।
পুনশ্চঃ
ছবি ও লেখা লেখকের fb টাইমলাইন থেকে সংগ্রহকৃত।
MIRZA NASIR UDDIN
![]() |
| MIRZA NASIR UDDIN |
মস্তিষ্কের প্রতিচ্ছবি বিশ্লেষণ করে বুদ্ধি নির্ণয়ের গবেষণা চলছে বাংলাদেশে। বিশ্লেষণে তিন ধরনের প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। রাজধানীর মিরপুর এলাকায় চলা ওই গবেষণায় জড়িত বিজ্ঞানীরা বলছেন, অপুষ্টির শিকার শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশ কম হয়। গবেষণার ফলাফল কাজে লাগিয়ে ঝুঁকিতে থাকা শিশু চিহ্নিত করা যাবে এবং তার বুদ্ধিবৃত্তিক বিকাশে উদ্যোগ নেওয়া সহজ হবে।
![]() |
| মস্তিষ্কের ছবিতে বুদ্ধির পরিমাপ |
ফলাফল প্রকাশিত না হলেও আন্তর্জাতিক মহলে ইতিমধ্যে এই গবেষণা নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে।
গবেষণাকে ‘নজিরবিহীন’ বলেছে বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচার।গত বছরের জুলাই মাসে প্রকাশিত ‘দারিদ্র্য কীভাবে মস্তিষ্ককে প্রভাবিত করে’ (হাউ পোভার্টি এফেক্টস দ্য ব্রেইন) শিরোনামের প্রবন্ধে বলা হয়, অপুষ্টি, দুর্বল পয়োব্যবস্থা ও অন্যান্য প্রতিকূলতা শিশু বিকাশে কী প্রভাব ফেলে, তা এই গবেষণা থেকে উন্মোচিত হতে পারে।গবেষণাটি করছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। এর সঙ্গে যুক্ত আছে যুক্তরাষ্ট্রের চিলড্রেনস হসপিটাল বোস্টন এবং ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গেটস ফাউন্ডেশন এতে অর্থায়ন করেছে। গবেষণার প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ও আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. রাশিদুল হক প্রথম আলোকে বলেন, শারীরিক ও প্রতিবেশগত প্রতিকূলতা শিশুর বিকাশ বাধাগ্রস্ত করে। এই গবেষণার উদ্দেশ্য বস্তির মতো বিরূপ পরিবেশে বেড়ে ওঠা শিশুর মস্তিষ্কের পরিস্থিতি নির্ণয় করার পদ্ধতি উদ্ভাবন করা।
পুনশ্চঃ
ছবি ও লেখা লেখকের fb টাইমলাইন থেকে সংগ্রহকৃত।

0 Comments
Post a Comment