ফাগুন এসেছে 
            - পরেশ চন্দ্র

ফাল্গুনের প্রতীকী ছবি


আজ ফাগুন এসেছে
হৃদয়ে প্রেম বসন্তের
আগুন লেগেছে,
আজ ফাগুন এসেছে।
কৃষ্ণ চূঁড়া আজ ডাল মেলেছে
বসন্ত ফাগুনে প্রেম জমেছে
হৃদয়কোণে শিমুল ফুল ফুটেছে,
আজ ফাগুন এসেছে।
পলাশ ফুটেছে গাছের ডালে
তাই না দেখে মোন দোলে
দোয়েল, ফিঙে গাছে নাচে,
আজ ফাগুন এসেছে।
আজ ফাগুন এসেছে
কোকিল ডাকছে গাছে
বসন্ত বাহারে মোন মেতেছে,
আজ ফাগুন এসেছে।
আজ ফাগুনের রং লেগেছে
মৃদু মৃদু বসন্তের পবন বইছে
ফাগুনের রঙে আজ মোন নাচছে,
তবে আজ ফাগুন এসেছে।